বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৷ বর্তমানে অ্যাডভান্স স্টেজে রয়েছেন এই অভিনেত্রী ৷ মরণব্যাধি এই আক্রান্ত হলেও এতোদিন নিজেকে বেশ শক্তভাবেই রেখেছিলেন ৷
এই রোগের সঙ্গে লড়াই করে আবারো স্বাভাবিকজীবনে ফিরতে বদ্ধপরিকরের কথাও জানিয়েছিলেন ৷ সেই ধারাবাহিকতায় কেমো নেওয়ার দিনও হাসপাতাল থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন এ অভিনেত্রী ৷
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ফেরার লড়াইটা কি আদৌ সহজ? কেমো নেওয়ার যন্ত্রণা সহ্য করা বেশ কঠিন ৷ আর সেই কেমো নেওয়ার যন্ত্রণায় ছটফট করছেন বলিউড তারকা হিনা খান ৷
এখন সবকিছু নির্ভর করছে সৃষ্টিকর্তা আল্লাহর ওপর ৷ আর পরম করুনাময় আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানান তিনি ৷
তার ইনস্টাগ্রামে এক পোস্টে হিনা খান লেখেন, আল্লাহ ছাড়া আর কেউ তোমার এই কষ্ট দূর করতে পারবে না… দয়া করো আল্লাহ, দয়া করো ৷
খবরের চোখ/ঢাকা/জুলাই২০২৪