খবরের চোখ
সব সময়

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

- Advertisement -

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না ৷
রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে ৷ পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ৷
যৌথ অভিযানসহ যেকোনো ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় ৷

- Advertisement -

এদিকে, আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৷
রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৷

খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.