ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে সেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে ৷
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন ৷
নাহিদ বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সেই বিষয়গুলো জানে না ৷ দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে ৷
তিনি আরও বলেন, ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে ৷ এটি মানুষের আস্থার একটি জায়গা এবং প্রাতিষ্ঠানিক রুপ যেহেতু অনেক আগে থেকেই ছিল ৷
ডাক উপদেষ্টা বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, জনগণেই এ অভ্যুত্থানের মহানায়ক ৷ ডাক বিভাগ সংস্কারের সুযোগ এসেছে তাই কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে ৷
খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪