খবরের চোখ
সব সময়

নতুন প্রধান তথ্য কর্মকর্তা হলেন নিজামুল কবীর

0

- Advertisement -

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ৷

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ৷

- Advertisement -

এছাড়াও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে ৷

সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.