খবরের চোখ
সব সময়

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

0

- Advertisement -

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী ৷
বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ৷

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে ৷

- Advertisement -

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন – ভাতা ও আনুষঙ্গিক সুযোগ -সুবিধা পাবেন ৷

খবরের চোখ/ সেপ্টেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.