খবরের চোখ
সব সময়

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি

0

- Advertisement -

একদিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই চলতি সেপ্টেম্বর মাসে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা ৷ আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পালিত হবে পবিত্র মিলাদুন্নবী (সা.) ৷ সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে ৷

তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে ৷ মাঝে ১৫ সেপ্টেম্বর রোববার একদিন ছুটি নিতে পারলেই টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে ৷

- Advertisement -

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৷ তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে ৷ এরমধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ৷

খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.