বিচারপ্রার্থী ও সেবা গ্রহিতাদের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ নম্বরটি হলো 01316154216 ৷
বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী ও সেবা গ্রহিতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে, যে কোনো প্রতিবন্ধকতায় সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, উক্ত গ্রহিতাকে সেবার জন্য এ হেল্পলাইন নম্বরটি চালু করা হলো ৷ নম্বরটি হলো 01316154216 ৷ এ নম্বরে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে, কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন ৷
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এটি পরিচালনা করবেন এবং সেবা দেবেন ৷ সরকারি ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে ৷ তবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নম্বরে ফোন করা যাবে ৷
খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪