রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ৷
প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ৷
শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ এরপর বেলা ৩টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷
বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷ এতে দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন ৷
খবরের চোখ/অক্টোবর /ঢাকা/২০২৪