খবরের চোখ
সব সময়

স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

0

- Advertisement -

গাজীপুর প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১৯১০টি কলেজের ২ লাখ ৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় নেন।

গড় উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪৯ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) ফলাফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ঢাকা/ফেব্রুয়ারি/২০২৫

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.