খবরের চোখ
সব সময়

জুলাই যোদ্ধা তালিকার গেজেট প্রকাশ

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:
জুলাই অভ্যুত্থানে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১ হাজার ৪০১ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকায় অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণি এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।

- Advertisement -

গেজেটে ‘জুলাই যোদ্ধাদের’ মেডিকেল কেস আইডি, নাম, পিতা–মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করা হবে বলে জানায় সরকার। তালিকা ধরে ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ আর্থিকভাবে সহায়তা করবে সরকার।

ঢাকা/ফেব্রুয়ারি/২০২৫

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.