খবরের চোখ
সব সময়

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করছেন।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।

- Advertisement -

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেখানে ধারণ করা এক ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন আর নামাজের ইমামতি করছেন সেনাপ্রধান।যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পেলেছে। নেটিজেনরা সেনাপ্রধানের নামাজের ইমামতিকে প্রশংসায় ভাসিয়েছেন।

ঢাকা/মার্চ ২০২৫

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.