খবরের চোখ
সব সময়

গাজা ও রাফায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ইআবির ভিসি

ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম তার বক্তব্যে এসব কথা বলেন ৷

মানববন্ধনে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

- Advertisement -

তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজায় ও রাফায় নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার।

ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহবান জানান তিনি।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

ঢাকা/এপ্রিল /২০২৫

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.