খবরের চোখ
সব সময়

তেজগাঁও মহিলা কলেজে নানা আয়োজনে বর্ষবরণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ'র নেতৃত্বে শোভাযাত্রা

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে এবং বর্নাঢ্য নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ -১৪৩২ ৷

সোমবার সকাল সাড়ে ৯ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় নববর্ষের অনুষ্ঠানমালার ৷ সকাল ১০টায় পান্তা উৎসব এবং সাড়ে ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

- Advertisement -

গ্রামবাংলার বিভিন্ন সংস্কৃতি এবং গ্রামীণ কৃষক-কৃষানীর চিত্র ফুটে উঠেছে অত্র কলেজের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যটি ফুটে উঠেছে নববর্ষের বিভিন্ন ব্যানার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে।

ঢাক-ঢোলের তালে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, বর্ষবরণের সাংস্কৃতিক আযোজন সহ এখানে বিশেষ আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত পান্তা উৎসব ৷

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অত্র কলেজের এডহক কমিটির সভাপতি এবং সাবেক শিক্ষা সচিব মো: ইসমাইল জবিউল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নওসের আলী, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.