খবরের চোখ
সব সময়

প্রতিবন্ধী দিবসে জামায়াতের আর্থিক সহায়তা ও উপহার

এটি জামায়াতে ইসলামীর একটি ব্যতিক্রমী উদ্যোগ

0

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনের উদ্যোগে আয়োজিত “অপ্রতিরোধ্য সম্মাননা” অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার একজন প্রতিবন্ধী শিশুকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা-১০ আসনে স্থানীয় শারীরিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু-কিশোরদের বিশেষ সম্মাননা, আর্থিক সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ শীর্ষক এই আয়োজনে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা সংগ্রামী মানুষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ধানমন্ডির ৯/এ সাইয়েদেনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সমাজের সকল স্তরের ব্যক্তিদের “অপ্রতিরোধ্য সম্মাননা” ক্রেস্ট প্রদান করা হয়। এটি জামায়াতে ইসলামীর একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা সমাজের এই গুরুত্বপূর্ণ অংশের প্রতি সংহতি ও স্বীকৃতি জ্ঞাপন করে।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্য ও সম্মাননা প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তাদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শারীরিক সীমাবদ্ধতা জয় করে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন, তাদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন। ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারী রওশন আরা, নিউ মার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদ, ধানমন্ডি থানার সাবেক আমীর এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল, নারী নেত্রী সেলিনা পারভীন, কামরুন্নাহার তুরানী ও উম্মে জয়নাব, কলাবাগান পূর্ব থানা আমীর জাহিনুর রহমান, ধানমন্ডি থানা সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, এই অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.