খবরের চোখ
সব সময়

ইআবির অধিনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু

ভিসি ড. মো. শামসুল আলম বলেন, সুন্দর ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোন রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি

0

- Advertisement -

খবরের চোখ প্রতিবেদক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদ্রাসাসমুহে চার বছর মেয়াদী ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা ২০২৪ আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেন, সুন্দর ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, এ বছর সারাদেশের মোট ৯২টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বর্ষে প্রায় সাড়ে ১২ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় কোনো ধরণের অসদুপায় অবলম্বন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.