খবরের চোখ
সব সময়

জ্যোৎস্না স্নান………

বিশিষ্ট কবি অরিন্দম খালেদ রবি

0

- Advertisement -

কুয়াশায় নদী ভীষণ কামুক
ধ্যাৎ! এ কোন মরার অসুখ
আর পারি না—
লোমশ কূপ, ফের অন্ধকারে
আচ্ছন্ন মীরা, পাথুরে নদীর মতো খরস্রোতা
কুসুম ওমে বদ্বীপ ভাঙে
ঝিনুক বেদনা, রক্ত জবা চোখে
নীল গোলাপের পাপড়িতে উদগত ।
বাদল ভেজা ভোর
সুউচ্চ গ্রীবা জুড়ে মল্লিকা
বাঁকে বাঁকে তার সবুজ পাহাড়
ঢের দূরে মাঠ একা এই শীতে
একা, ভীষণ একা—
তারপর এক দিন সবুজ ফসল, ঘাসে মাঠ ভরে উঠে
ফের একা—
জ্যোৎস্না, নদী, জল , সবুজ ফসল
ঘর কন্নার মতো কত সহজ, এক ঘেঁয়ে সে জীবন ।
বড়ো সাধের জীবন ফেলে
শালুক পাতা, ফিঙের ডানায় যে প্রেম নিকষ
প্রকৃতি ও শরীর অনিবার্য বলে মরে যায়
মৃত্যুর মত সহজ, একমাত্র যে সত্য তা জীবন নয়।
জ্যোৎস্না নয়, মেঘ নয়, এই ফসল, জমিন, সবুজ ক্ষেত নয়
আচ্ছন্ন মীরা পাথুরে নদীর মতো খরস্রোতা
কুয়াশায় নদী, ঝিনুক বেদনা বুকে
তবু এই জ্যোৎস্নায় মেঘ মাখে, মেঘের মতো শরীর
দূরে, দূরের কোন পাহাড় ছোঁয়, অজানা পাহাড়
ফের নদী হয়ে ফিরে ; একা কুয়াশায় হয় আচ্ছন্ন
ক্ষেত নয়, মেঘ নয়, জ্যোৎস্না নয়—
আচ্ছন্ন মীরা পাথুরে নদীর মতো খরস্রোতা হয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.