খবরের চোখ
সব সময়

ঢাকা-১০ সংসদীয় এলাকার জনতার মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধন

0

- Advertisement -

খবরের চোখ প্রতিবেদক :

- Advertisement -

ঢাকা-১০ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনতার মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রবীন্দ্র সরোবরে জনতার মতামত ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত আমীর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহীন পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল,ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে রাহেমা চৌধুরী বেবী, ফেরদৌস আরা খানম বকুল, সেলিনা পারভীন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.