খবরের চোখ
সব সময়

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় ইআবির উপাচার্য

কর্মশালায় অংশ নিয়ে ইআবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, উচ্চশিক্ষার টেকসই উন্নয়নে প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা খুবই জরুরি

0

- Advertisement -

খবরের চোখ প্রতিবেদক:

উচ্চশিক্ষার গুণগত উন্নয়ন ও কার্যকর সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীতে এক গুরুত্বপূর্ণ সেক্টরভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ ডিসেম্বর ) রাজধানীর রূপসী বাংলা গ্র্যান্ড হলরুম–২, হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং HEAT Project।

“উচ্চশিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সেক্টরভিত্তিক ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা” শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারগণ অংশগ্রহণ করেন।

- Advertisement -

কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)–এর পক্ষে অংশগ্রহণ করেন
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম ও রেজিস্ট্রার মো: আইয়ুব হোসেন।
তাঁদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ কর্মশালার গুরুত্বকে প্রাবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন । দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড মোঃ তানজিম উদ্দিন খান, সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ন সচিব, বিশ্ববিদ্যালয় -২ অধিশাখা (সরকারি বিশ্ববিদ্যালয়) শারমিনা নাসরীন এবং সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, নীতিমালা বাস্তবায়নে সমন্বয়, আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতকরণ, আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশ নিয়ে ইআবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, উচ্চশিক্ষার টেকসই উন্নয়নে প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা খুবই জরুরি । এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কে আরও সক্রিয় করতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউজিসির এ উদ্যোগ কে সাধুবাদ জানাই।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.