খবরের চোখ
সব সময়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের মায়ের মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক

0

- Advertisement -

খবরের চোখ ডেস্ক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এস এম মামুনুর রহমান খলিলীর মা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামের বেগম মোমেনা খাতুন (৯০) ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রত্নগর্ভা এই মা মৃত্যুকালে ০৮ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কানাডা প্রবাসী চার্টার্ড একাউন্ট্যান্ট মাহফুজুর রহমান খলিলী, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ইআবির ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীর তিনি রত্নগর্ভা মা হিসেবে পরিচিত।

আগামীকাল (১৮ ডিসেম্বর) বাদ এশা নিজ গ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় মরহুমার নামাজে জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীর মায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, উপ-রেজিস্ট্রার ফাহাদ মোমতাজি, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (পওউ) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.