২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে ৷ বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এসএসসির রুটিন প্রকাশ করা হয় ৷
উল্লেখিত সময়সূচিতে দেখা গেছে, আগামী ১৯ জুন তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই ৷