খবরের চোখ
সব সময়

১১ বছর পরে বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল

0

- Advertisement -

১১ বছর পরে বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল খান্না ৷ তার অভিনয় নাকি খুব খারাপ ৷ এ কথা বলেছিলেন অক্ষয় কুমার ৷ সে কথায় সিলমোহর দিয়েছিলেন টুইঙ্কেল খান্না নিজেই ৷ ফলাফল? ২০০১-এ লাভ কে লিয়ে কুছভি করেগা মুক্তির পর বলিউড তাকে আর পর্দায় পায়নি ৷ বদলে তিনি অক্ষয় ঘরনি ৷ ছেলে আরভ মেয়ে নিতারার মা৷ কিন্তু তিনি এই মুহুর্তে জনপ্রিয় লেখিকা ৷ এরমধ্যে বড় খবর, ১১ বছর পর ৪৮ বছর বয়সে সেই টুইঙ্কেল ফের বড় পর্দায় ফিরছেন ৷

- Advertisement -

বিপরীতে কি স্বামী অক্ষয়? সে বিষয়টি জানা যায়নি ৷ লেখিকা আবার নায়িকা তার নিজের লেখা গল্পেই ৷
জনপ্রিয় ছোটগল্প দ্য লেজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ এর একটি গল্প সালাম নানি আপা৷ এই কাহিনিকেই পর্দায় রুপ দিতে চলেছেন পরিচালক সোনাল ডাবরাল ৷ এই ছবি দিয়েই বড় পর্দায় পরিচালনার হাতেখড়ি হচ্ছে তার ৷
সূত্র আনন্দবাজার

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.