ইউক্রেনের যুদ্ধাপরাধ আদালতে প্রথম একজন রাশিয়ান সৈন্যকে হাজির করা হয়েছে ৷ ২১ বছর বয়সী ওই সৈন্যকে শুক্রবার কিয়েভের আদালতে তোলা হয় ৷
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর পর এটাই প্রথম যুদ্ধাপরাধের বিচার শুরু হলো ৷
ওই সৈন্যের বিরুদ্ধে ৬২ বছর বয়সী নিরস্ত্র এক বেসামরিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে ৷
ভাদিম শিসিমারিন নামের ওই সৈন্য গত ২৮ ফেব্রুয়ারি উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে যুদ্ধের সময় হত্যাকান্ড ঘটান ৷
শিসিমারিনের আইনজীবী বলেছেন, তার মক্কেল ভিকটিমকে হত্যা করার কথা স্বীকার করেছেন তবে দোষ স্বীকার করবেন কিনা সে বিষয়ে এখনো আলোচনা করেননি ৷ আগামী বুধবার এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে ৷ সূত্র- আল-জাজিরা ৷