খবরের চোখ
সব সময়

কামরাঙ্গীরচরে মাদকসহ যুবক আটক

0

- Advertisement -

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবাসহ এক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

শনিবার (১৪মে) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

ইয়াবাসহ গ্রেফতার যুবকের নাম মোঃ রাকিব ৷ বৃহস্পতিবার (১২ মে) দিনগত রাতে কামরাঙ্গীরচর থানার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ৷

- Advertisement -

ওসি মোস্তাফিজুর জানান, রসুলপুর এলাকার ৮ নম্বর গলির সামনে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারের আগে তিনি ইয়াবা বিক্রি করছিলেন ৷

তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন ৷

রাকিবের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.