খবরের চোখ
সব সময়

পি কের পাচার করা সম্পদেই মাছ ব্যবসায়ী ধনী

0

- Advertisement -

আলোচিত পিকে হালদারের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে কলকাতায় ৷ সেখানে গ্রেফতার হওয়া মাছ ব্যবসায়ী সুকুমার হালদার তার বন্ধু বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ৷
তিনি সাংবাদিকদের বলেন, পি কে হালদারের পাচার করা টাকা দিয়েই কলকাতায় মাছ ব্যবসায়ী সুকুমারের নামে সম্পদ গড়েছে ৷

তিনি আরও বলেন, পি কে হালদার ইস্যুতে দুদক, বিএফআই ও ভারতের সিবিআই যৌথভাবে কাজ করছে ৷ সেই সঙ্গে কলকাতায় পাওয়া নয়টি বাড়ি জব্দের বিষয়ে প্রয়োজনে আবেদন করবে দুদক ৷

- Advertisement -

কয়েক মাস আগে পি কে হালদারের অর্থপাচারের সহযোগিতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে ৷ আর্থিক প্রতিষ্ঠানের লুটপাটে পি কে হালদারকে এই দুইজন সহযোগিতা করেছে বলে জবানবন্দি দিয়েছেন এক আসামি ৷

পি কে হালদারের অর্থ আত্নসাথের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে ৷ তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেফতার করেছে দুদক ৷ এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন ৷ পি কে ইস্যুতে ৬৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে ৷

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত নয়টি জায়গায় অভিযান চালিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে, দিল্লি ও মুম্বাইয়ে আরও সম্পদ থাকতে পারে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.