খবরের চোখ
সব সময়

চেম্বার কোর্টের দায়িত্বে বিচারপতি এম ইনায়েতুর রহিম

চেম্বার জজ হিসেবে দ্বায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম

0

- Advertisement -

আগামী ১৬ মে থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ৷

- Advertisement -

সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার বেলা ২টা ৩০ মিনিট থেকে তিনি চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতির মাধ্যমে শুনানি গ্রহণ করবেন ৷

প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের জরুরি জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি এম ইনায়েতুর রহিম দৈনিক চেম্বার জজ হিসেবে দ্বায়িত্ব পালন করবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.