খবরের চোখ
সব সময়

টাকার মান কমল ৮০ পয়সা

0

- Advertisement -

সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান আরো কমেছে ৷ আমদানি ব্যয় পরিশোধের চাপে মার্কিন ডলারের চাহিদা বেড়েছে ৷ কিন্তু সেই হারে বাজারে সরবরাহ না বাড়ায় নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডলারের দাম ৷ বিক্রি করেও ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক ৷

- Advertisement -

সোমবার (১৬ মে) মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে ৮০ পয়সা ৷ আর গত ২০ দিনের ব্যবধানে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো এক টাকা ৩০ পয়সা ৷

এতে করে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হলেও আমদানিকারকদের খরচ বাড়বে ৷ খোলাবাজারে ডলারের দাম আগে থেকেই ৯০-৯৩ টাকায় বিক্রি হচ্ছিল ৷ এদিকে আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৪ থেকে ৯৬ টাকায় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.