পরিচালনায় আসছেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা অঞ্জনা ৷ বর্তমানে গল্প লেখার কাজ চলছে ৷ শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি ৷
এ বিষয়ে চিত্রনায়িকা অঞ্জনা বলেন, অনেকেই চলচ্চিত্র পরিচালনার জন্য বার বার আমাকে অনুরোধ করছে ৷ সবকিছু বিবেচনা করে ভাবছি আমার ‘অঞ্জনা ফিল্মস’ থেকে সিনেমা পরিচালনা করবো ৷ বর্তমানে গল্প তৈরির কাজ চলছে ৷ এরপর অনুদানের জন্য জমা দেব ৷
অঞ্জনা আরও বলেন, সামাজিক – পারিবারিক গল্পে আমার প্রথম পরিচালনার সিনেমাটি নির্মিত হবে ৷ সবকিছু প্রস্তুত হলে সিনেমার নাম ও শিল্পী নির্বাচন করবো ৷
এক সময়ের জনপ্রিয় এই নায়িকা তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ৷
এছাড়াও বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ৷