সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আলম ৷
বৃহস্পতিবার (১৯ মে) প্রথম কর্মদিবসে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি ৷ এ সময় মন্ত্রণালয় ও দপ্তর- সংস্থা প্রধানগণ নবনিযুক্ত সচিবকে অভিনন্দন জানান ৷
জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা ১৯৯৩ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন ৷
কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১(এপিএস), স্থানীয় সরকার বিভাগের উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব এবং সচিব পদে পদোন্নতির আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন ৷
উল্লেখ্য মোঃ জাহাঙ্গীর আলম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ৷