সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দীন তালুকদার নুরীর ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে বাইপাস সার্জারি সফলতার সহিত সম্পন্ন হয়েছে ৷
বৃহস্পতিবার (২৬ মে) সিনিয়র কার্ডিও সার্জন ধীরাজ রেড্ডীর অধীনে সকাল ৮ টায় বাইপাস সার্জারি করা হয় ৷
পরিবারের পক্ষে সেখানে অবস্থান করছেন তালুকদার মোহাম্মদ শামসুজ্জোহা ডন একমাত্র পুত্র সন্তান নিউইয়র্ক প্রবাসী ৷
তিনি মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করেন এবং মধ্যনগর উপজেলা তথা সুনামগনজ জেলার এবং আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী , বন্ধু-বান্ধব দেশ ও বিদেশে , জুনিয়র সিনিয়র , সকল সম্প্রদায়ের সবার কাছে দোয়া – প্রার্থনা করার জন্য আহবান করেছেন ।
ডক্টরের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করার পর বলেছেন রোগী অনেক স্ট্যাবল ও ভাল আছেন। আজই যেকোন সময় কেবিনে স্থানান্তর করবেন ।
অপারেশনের পূর্বে গিয়াস উদ্দীন তালুকদার নুরীর ছেলে শামসুজ্জোহা তালুকদার সুনামগঞ্জ মধ্যনগরসহ দেশবাসীর প্রতি দোয়া চেয়েছিলেন ৷