খবরের চোখ
সব সময়

অভিনেত্রীদের জীবন সহজ নয়- শ্রাবন্তী

0

- Advertisement -

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সাধারণত সংবাদের শিরোনামে আসতে দেখা যায় ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চট্রোপাধ্যায়কে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা “ভয় পেও না’ ৷

এবার অয়ন দে পরিচালিত নতুন সিনেমাটি দিয়ে আলোচনায় এসেছেন এই জনপ্রিয় নায়িকা ৷ ভয় পেও না সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন শ্রাবন্তী ৷
এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওম ৷ ভৌতিক গল্পে এটি নির্মিত হয়েছে ৷

- Advertisement -

সিনেমাটির গানের শুটিং হয়েছে কাশ্মীরে ৷ চারদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী রুপে ধরা দিয়েছেন শ্রাবন্তী ৷

সে গানের শুটিং করার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, শুটিং করাটা অনেক কঠিন ছিল ৷ গোটা ইউনিট ঠান্ডায় কাঁপছে ৷

শ্রাবন্তী আরও বলেন, এবারই কাশ্মীরে গিয়ে জীবনে প্রথম তুষারপাত দেখেছেন তিনি ৷ শুটিং বাদ দিয়ে হারিয়ে ডুবে গিয়েছিলেন প্রকৃতির প্রেমে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.