জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই গ্রেফতার হবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৷
এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ স্থানীয় সময় রোববার গণমাধ্যমে জানান৷
সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ সারাদেশে দাঙ্গা, রাষ্ট্রদোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছে ৷
তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই তাকে গ্রেফতার করবেন ৷
উল্লেখ্য, হাইকোর্টের আদেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন ৷
সূত্র এনডিটিভি