খবরের চোখ
সব সময়

পদ্মা সেতু গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক – প্রধানমন্ত্রী

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট, ইস্পাত ও লোহার একটি ভৌত অবকাঠামো নয়, এটি জাতির গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক ৷

প্রধানমন্ত্রী বলেন, সেতুটি বাংলাদেশের জনগণের ৷ এর সাথে আমাদের আবেগ, সৃজনশীলতা, সাহস, সহনশীলতা ও আমাদের অধ্যবসায় জড়িত ৷

- Advertisement -

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে উত্তাল পদ্মা নদীর ওপর দেশের বৃহত্তম সেতুর পদ্মা সেতু – উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ৷

শেখ হাসিনা বলেন, বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে ষড়যন্ত্রের জাল ভেঙে উত্তাল পদ্মা নদীর ওপর বহুল প্রতিক্ষিত সেতুটি দাঁড়িয়ে আছে ৷

সরকার প্রধান আরও বলেন, আহ আমি দেশের কোটি কোটি মানুষের সাথে আনন্দিত, গর্বিত ও অভিভূত ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.