প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার ৷
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে এর দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয় ৷ এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে ৷ আগামীকাল থেকে এই মূল্যে তালিকা কার্যকর হবে ৷
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে ৷