দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল করোনায় মারা গিয়েছিল ২ জন ৷ আর এই সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৭ শতাংশ ৷
স্বাস্থ্য অধিদপ্তরের এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন ৷ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ ৷
এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ ৷ আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশে ৷