দৈনিক আলোকিত বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলন ছিল আজ।
৩০ জুন ২০২২ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন অডিটোরিয়ামে ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এতে সভাপতিত্ব করেন দৈনিক আলোকিত বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক কাজী রফিকুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট কাজী শরীফুল আলম এবং প্রতিষ্ঠানটির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন।
পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকী, বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, হেড অব মার্কেটিং মো. জিয়াউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷
Next Post