খবরের চোখ
সব সময়

করোনায় আরও ২ জনের মৃত্যু

0

- Advertisement -

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২০০ জনে ৷

একই সময়ের মধ্যে ৮১৪ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৷ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ ৷ এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে ৷

- Advertisement -

রোববার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷

এতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০০৯ জন ৷ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.