খবরের চোখ
সব সময়

সরাসরি মামলা পরিচালনার ক্ষমতা পেলেন জেলা শিক্ষা কর্মকর্তারা

0

- Advertisement -

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হলো সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের ৷

শুক্রবার (১৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় এ বিষয়ে জানানো হয়েছে ৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৷

- Advertisement -

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালকের ওপর অর্পণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আর সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

১৯৮৫ সালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাগণ বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করতেন ৷
তবে, ২০১৮ সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা জারি হলে আগের নিয়ম বাদ যায় ৷

২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারাই বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করতেন ৷
এ ক্ষেত্রে বিভাগীয় মামলা পরিচালনার এখতিয়ার নিয়ে উচ্চ আদালতে মামলা করার সুযোগ থাকে ৷
এই পরিস্থিতি এড়াতে মন্ত্রণালয় আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দিলো সরকার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.