দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩০ জনে ৷
এসময়ের মধ্যে ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে ৷ এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে ৷
শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন ৷ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন ৷