খবরের চোখ
সব সময়

বিচারপতি এম ইনায়েতুর রহিম নতুন চেম্বার জজ

0

- Advertisement -

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নতুন চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে ৷ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার তাকে এই পদে মনোনীত করেন ৷

চেম্বার বিচারপতি আপিল বিভাগে মামলায় যেসব বিষয় জরুরি নিষ্পত্তি প্রয়োজন তার প্রতিকার দিতে পারেন ৷

- Advertisement -

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী বুধবার হতে প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন ৷

এর আগে গতকাল প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করেন ৷

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ গত ৩ জুলাই থেকে বার্ষিক অবকাশে আছে ৷ আগামীকাল বুধবার অবকাশ শেষ হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.