বাংলাদেশ বেতারের ডিজি আহম্মদ কামরুজ্জামান আর নেই ৷( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ৷
আহম্মদ কামরুজ্জামানের বয়স হয়েছিল ৫৯ বছর ৷ ডিজির স্টাফ অফিসার মোঃ মাহমুদুন নবী শনিবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৷
তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামানের মরদেহ দেশে আনা হবে ৷ তবে কখন আনা হবে বিষয়টি এখনও জানা যায়নি ৷ পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি ৷
আহমদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ৷
বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড -১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন ৷
এর আগে তিনি ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড -১) হিসেবে দ্বায়িত্ব পালন করেন ৷
আহম্মদ কামরুজ্জামান যশোর জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ৷ তিনি ৭ম বিসিএসের তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা ৷