খবরের চোখ
সব সময়

রমনা থানার ওসির অবৈধ সম্পদ : দুদক ব্যবস্থা না নিলে দেখবেন হাইকোর্ট

0

- Advertisement -

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের আট তলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ উঠেছে ৷ এ বিষয়ে রিট করা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুদকে একটি আবেদন করতে বলেছেন হাইকোর্ট ৷ দুদক ব্যবস্থা না নিলে বিষয়টি দেখবেন হাইকোর্ট ৷

বুধবার (১০ আগস্ট) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রিটের শুনানিতে এমন মন্তব্য করেন ৷

- Advertisement -

আদালত আইনজীবী ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত ৷ তবে রমনা থানার ওসি মনিরুল ইসলামের আট তলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে দুদকে একটি আবেদন করুন ৷ দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখবো ৷ এভাবে দুর্নীতি -অনিয়ম চলতে পারে না ৷ চলতে দেওয়া যায় না ৷ সবকিছুর জবাবদিহিতা থাকতে হবে ৷
এরপর আদালত রিট শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন ৷

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ৷ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.