খবরের চোখ
সব সময়

সুইস ব্যাংকের টাকার বিষয়ে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

0

- Advertisement -

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য কেন চায়নি,তা জানতে চেয়েছেন হাইকোর্ট ৷ আগামী রোববারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে ৷

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন ৷

- Advertisement -

আদালত বলেছেন, বিচারপতিরা সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে পড়েছেন ৷ বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা পেতে প্রকাশিত সংবাদ কপি জমা দিতে বলা হয়েছে ৷ এই সময় দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন আদালত ৷ আগামী রোববার এ বিষয়ে আদেশ দেয়া হবে ৷

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.