খবরের চোখ
সব সময়

ব্রয়লার মুরগির ডিমের হালি ৫০ টাকা

0

- Advertisement -

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এক লাফে হালি প্রতি ডিমের দাম বেড়ে হয়েছে ৫০ টাকা ৷ এর আগে ডিমের হালি ছিল ৪৪ টাকা ৷ বেশ কয়েকদিন ধরেই অন্যান্য পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ডিমের দাম৷

- Advertisement -

শুক্রবার (১২ আগস্ট) বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বেড়েছে ৷ বাজারভেদে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় ৷
বাজারে ডিম ও মাংসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা ৷ তারা বলেছেন, বাজারে দ্রুত দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে ৷ সরকারের উচিৎ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.