সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ৷ এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২২৬ জন ৷ শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ ৷
মহামারির শুনতে থেকে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে ৷ আর মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন ৷
রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৯ জন ৷ এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জনে ৷