খবরের চোখ
সব সময়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়- হাইকোর্ট

0

- Advertisement -

ডিজেল, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট বিভাগ ৷ কে ওই প্রজ্ঞাপনটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করা হয়েছে ৷

- Advertisement -

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ রুল দেন ৷ জ্বালানি সচিব, ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন ৷ সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.