খবরের চোখ
সব সময়

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি – শিক্ষা মন্ত্রনালয়

0

- Advertisement -

শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিই পরিচালনা করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয় ৷
সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না – এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সম্পর্কে ব্যাখ্যায় শিক্ষা মন্ত্রনালয় একথা জানিয়েছে ৷

- Advertisement -

শিক্ষা মন্ত্রনালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে ৷ যা শিক্ষা মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে ৷

এতে উল্লেখ করা হয়, ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয় ৷ আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.