বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি অফিসের সময় নির্ধারণের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কার্যক্রমেও পরিবর্তন এসেছে ৷
মঙ্গলবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷
কোর্টের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে ৷ তবে দুপুর ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে ৷
অফিসের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ৷ তবে বিরতি ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত চলবে ৷