খবরের চোখ
সব সময়

চরমোনাই পীরের বক্তব্য সঠিক নয় – শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয় ৷ ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরো সম্প্রসারিত করা হয়েছে ৷

- Advertisement -

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ওরিয়ন ট্রেক উইথ’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷

দীপু মনি বলেন, মুলত একটি বিশেষ মহল অন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এসব মন্তব্য করছে ৷ সরকার আগে থেকেই ধর্ম শিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে ৷ সামনে আরো বাড়ানো হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.