খবরের চোখ
সব সময়

শপথ নিলেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

0

- Advertisement -

নবনির্বাচিত ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ৷ রোববার সংসদ ভবনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান ৷

সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন ৷ সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ৷

- Advertisement -

এর আগে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু ৷ প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি ৷

ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ৷ প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ৷ (সূত্র-বাসস)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.