দেশে গত ২৪ ঘন্টায় ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৷ তবে এ সময়ে কেউ মারা যায়নি ৷
ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে ৷ আর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৩ জন ৷
সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন ৷ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন ৷